1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন তারেক শামস্ খান হিমু

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৯৭ জন পড়েছেন
28

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নব্বইয়ের গণআন্দোলনের তুখোর সাবেক ছাত্র নেতা,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ,নাগরপুর ধল্লেশ্বরী সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক তারেক শামস্ খান হিমু।

মত বিনিময় কালে তারেক শামস্ খান হিমু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন সমুহ তুলে ধরে তিনি আরো বলেন, আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিককে বিজয়ী করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শাক্তিশালী করতে হবে। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরার জন্য কলম সৈনিকদের প্রতি আহবান জানান তিনি।

ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ ও সেবামুলক কাজের মাধ্যমে নাগরপুর ও দেলদুয়ারের সাধারন মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন তারেক শামস্ খান হিমু। প্রেসক্লাবের সভাপতি আক্তরুজ্জামান বকুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়াম্যান মো. কুদরত আলী, সহ-সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মহিলা সম্পাদিকা রওশনারা মাকসুদা সহ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page