1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

বর্তমান সরকার শিক্ষাকে সবসময় শীর্ষে রেখেছে -রমেশ চন্দ্র সেন এমপি

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৩৮ জন পড়েছেন
28

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রকে সবসময় শীর্ষ অবস্থানে রেখেছেন। ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করতে নানা সুযোগ সুবিধা দিচ্ছেন সরকার। তাই শিক্ষাকে সবচেয়ে শুরুত্ব দিয়ে দেশের প্রত্যেকটি জেলায় ভবন ণির্মাণ করা হচ্ছে। কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এছাড়াও বিদ্যুৎ, গ্যাসসহ প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সত্যিকার অর্থেই শিক্ষা বান্ধব সরকার। তাই আগামী দিনে এ দেশকে আরো ভালোভাবে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন এমপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুরবাড়ী লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়য়ের তিনতল একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন এসব কথা বলেন।

ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়য়ের তিনতল একাডেমিক ভবনের কাজ শেষ করা হয়।

রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। তাই আসুন সকলে মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করি। সেই সাথে শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি।

বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, সহ-সভাপতি রওশনুল হক তুষার, বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দেবনাথ মনি প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page