1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

উন্নত দেশের কাছেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে -রমেশ চন্দ্র সেন

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৯৯ জন পড়েছেন
47

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন-অগ্রগতি হয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি। উন্নত দেশের কাছেও এখন বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা অনেকদূর এগিয়েছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লী ডিগ্রী কলেজে নব-নির্মিত একতলা বিশিষ্ট পাকা ভবনের উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূল্লী ডিগ্রী কলেজের নব-নির্মিত ভবনের উদ্বোধন শেষে বালিয়া ইউনিয়নের সিংগিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একতলা বিশিষ্ট পাকা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভূল্লী ডিগ্রী কলেজের একতলা ভবনের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৮৫ লক্ষ টাকা এবং সিংগিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একতলা ভবনের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৮৫ লক্ষ টাকা।

ভূল্লী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ ছিল। সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। দেশে আমাদের রিজার্ভ, রপ্তানি আয়, রেমিট্যান্স বেড়েছে উল্লেখ করার মতো। আমরা এখন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করেছি। এ ছাড়া কর্ণফুলী ট্যালেন, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শিক্ষা ও বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের প্রথম মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতরা মাথা চারা দিয়ে উঠেছে। তারা পুণরায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়; তারা দেশের সম্পদ ও জনগণের জানমালের ক্ষতি করতে চায়। এসব অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে।

রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। তাই আসুন সকলে মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করি। সেই সাথে শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি।

ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, সহ-সভাপতি রওশনুল হক তুষার, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর-ই আলম মুক্তি, শুখানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে মোয়াজ্জেম হোসেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আতিকুর রহমান, বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ফয়জুর রহমান, বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দেবনাথ মনি, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সচিন চন্দ্র বর্মন প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page