1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন হওয়ায় আনন্দ শোভাযাত্রা

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩৮৩ জন পড়েছেন
39
ঠাকুরগাঁও প্রতিনিধি : মন্ত্রী সভায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর চূড়ান্ত অনুমোদন হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরের বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ।
জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাশিপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
এরআগে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ।
এসময় বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী সরকার মানেই উন্নয়ন।  আজ তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন। এটি ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ; প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা ঠাকুরগাঁওয়ে এসে কথা দিয়েছিলেন ; তিনি তার কথাও রেখেছেন।  এই সরকারের উন্নয়ন শুধু ঠাকুরগাঁওয়ে নয়; পুরো বাংলাদেশ উন্নয়নের জোয়ার বইছে এবং এর সুফল জনগণ পাচ্ছে।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন,  ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম। স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
এসময় বক্তব্যরা বলেন, ঠাকুরগাঁওবাসীর দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page