1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে দুই কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৫৬ জন পড়েছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দুই কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে নবনির্মিত মাদরাসা ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
 দুই কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসার  চারতলা এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
পরে মাদরাসা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন  বলেন,  শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না। আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সত্যিকার অর্থেই শিক্ষা বান্ধব সরকার।
পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো,  সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন,  আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম,  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী তুষার প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page