1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করা হবে-সুজিত রায় নন্দী

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯২১ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপির সহিংসতা ও ষড়যন্ত্র মূলক যে কোন কর্মকান্ডকে বাংলাদেশ আওয়ামীলীগ শান্তির প্রতিবাদের মাধ্যমে মোকাবেলা করা হবে। বিএনপি কোন আন্দোলনের ডাক দিলেই জনগন আতঙ্কে থাকে। তাই আমরা জনগনের নিরপত্তার লক্ষে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের মোকাবেলা করবো।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এক দফা আন্দোলন বিষয়ে তিনি বলেন,আওয়ামীলীগও আন্দোলন করেছিলো। সেই আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার,স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি এবং উন্নয়ন পাচ্ছি। আর বিএনপি ও তাদের দোসর জামায়াত যখন আন্দোলনের কথা বলে তখন জনগণ কিছুটা হলেও শঙ্কিত বোধ করে। কারণ তাদের পদ্ধতি হচ্ছে অগ্নি সন্ত্রাস,দেশের সম্পদ ধ্বংস করা,মানুষের জান মালের উপর হামলা করা। তবে আমরা (আওয়ামী লীগ) শান্তি প্রতিবাদের মাধ্যমে এবারে বিএনপির সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবো।

এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সঙ্গিত শেষ করে বেলুন ও পায়ড়া উড়িয়ে সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম,সদস্য এ্যাড.সফুরা বেগম রুমী,এ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ দবিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চলনা করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page