1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

জনগনের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরুণ -অ্যাড.টিটো

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩১৭ জন পড়েছেন
64

ঠাকুরগাঁও প্রতিনিধি: তৃণমূলকে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো বলেছেন, আমরা বিশ্বাস করি আপনারা মানুষের কাছে গেলে সরকারের উন্নয়ন তুলে ধরলে অবশ্যই মানুষ আবারো আওয়ামী লীগকে ভোট দেবে। নৌকায় ভোট দেবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এ নির্দেশ দেন।

সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়ে তিনি আরো বলেন,নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, ডিজিটাল বাংলাদেশ পেয়েছে, নিরাপত্তা পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। এই সরকাকে যদি ভোট না দিতো তাহলে দেশের এতো উন্নয়ন হতোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই এতো উন্নয়ন। এটা জনগনকে বুঝাতে হবে। তাই তৃণমূলে যারা আছেন তারা সকলে একত্রিত হয়ে মানুষকে বলতে হবে সরকারের উন্নয়ন বিষয়ে। বলে তাদের সমর্থন আদায় করতে হবে। এটাই হবে সব থেকে বড় কাজ।

এর আগে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোাশারুল ইসলাম সরকার, রায়পুর ইউনিয়নের চেয়ােম্যান নুরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page