
ঠাকুরগাঁও প্রতিনিধি : শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা কৃষক লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক রমজান আলী খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। ,আওয়ামী লীগ কৃষক বান্ধব সরকার, সেই লক্ষ্যে কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নানামুখি প্রদক্ষেপ গ্রহণ করেছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কৃষক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্যের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ রিংকু চৌধুরী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না।
এছাড়াও আলোচনা সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।