1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ভূল্লী থানায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৪০ জন পড়েছেন
27

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে সদর উপজেলার ভূল্লী থানার চৌকশ পুলিশ অফিসার এস আই হারুন অর-রশিদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম (২৭), বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী অন্তর ইসলাম (২৫) ও পারভেজ ইসলাম (২৮) কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাট এলাকার আব্দুল জলিলের ছেলে।
অপরদিকে অন্তর ইসলাম বালিয়া ইউনিয়নের কুমারপুর ফরেস্ট ডাঙ্গা এলাকার আনিছুর রহমানের ছেলে ও পারভেজ ইসলাম বড়বালিয়া সরকার পাড়া গ্রামের জাহিদ সরকারের ছেলে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুবাড়ী হাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি আম বাগানে কামরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে কুমারপুর বসির পাড়া এলাকার একটি বাগান থেকে অন্তর ও পারভেজকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটস গ্রেপ্তার করা হয়। আলামতসহ তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page