1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

রাজশাহীর কর্মজীবীদের সান্ধকালিন বাজারের দাবী  

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩০২ জন পড়েছেন
28

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে চাকরিরত বিভিন্ন পেশাজীবিরা নগরীতে সান্ধকালীন বাজার ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন জোরেশোরে। তারা বলছেন, দেশ এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে। সেক্ষেত্রে পিছিয়ে নেই খুলনা, যশোর, কুমিল্লা সহ বিভিন্ন বড় শহরগুলোও। কিন্তু উন্নয়নের রোল মডেলে পরিণত হলেও রাজশাহীতে সান্ধকালিন বাজারের অভাব ভোগাচ্ছে সরকারি বেসরকারি চাকরিজীবী বিভিন্ন পেশাজীবীদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করা মানুষ সকাল থেকে সন্ধা পর্যন্ত দায়িত্ব শেষে বাজার গুলোতে যেয়ে পাচ্ছেন না চাহিদামত নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সকালেও তাদের থাকে সময়মত অফিসে যাওয়ার তাড়া। এক্ষেত্রে তারা নিয়মিত বাজার করতে পারেন না, পারেন না পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দিতে।

একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা সামিয়া ইসলাম বললেন, সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। সকাল ৮ টায় ব্যাংকে ঢুকি, বের হই রাত ৮ টায় ; বাজার করবো কখন। রাতে যখন অফিস থেকে বের হই, তখন সব দোকান-পাট বন্ধ হওয়া শুরু হয়।

রাজশাহী নগরীর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম বলেন, আমি খুলনাতে দেখেছি, সেখানে উৎসবমুখর সান্ধ্যকালীন বাজার আছে। কর্মজীবীরা অফিস থেকে বের হয়ে সরাসরি অথবা বাসায় ফিরে ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছেন। সবদিক থেকে এগিয়ে থাকা রাজশাহী নগরীতে এটি এখন সময়ের দাবি।

শহরে থাকেন কিন্তু একটি উপজেলা শহরে কলেজে শিক্ষকতা করেন সন্তোষ কুমার, তিনি বলেন প্রতিদিন খুব সকালে বের হতে হয়। ফিরতে ফিরতে সন্ধ্যা । বাজার করা নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। উন্নত দেশগুলোর শহরের মত সন্ধ্যার পর রাজশাহীতে বাজারের ব্যবস্থা থাকলে খুব ভাল হয় আমার মত মানুষের জন্য। তাছাড়া রাজশাহী তো এখন মডেল সিটি, তাহলে এই দাবি টা এখন খুবই যৌক্তিক।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page