1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

হয়রানি থেকে বাঁচতে মা’র বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৯১ জন পড়েছেন
57
রাজশাহী ব্যুরো : ষড়যন্ত্র ও হয়রানি থেকে বাঁচতে মা’র  পরিবারের বিরুদ্ধে এক কলেজ ছাত্রী সংবাদ সম্মেলন করেছে। ঐ শিক্ষার্থীর নাম সাদিয়া নওশাদ একা। তিনি রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের নওশাদ আলীর মেয়ে।
১৪ আগষ্ট (সোমবার) বিকাল ৫ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উপস্থিত হয়ে  সাংবাদিক সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, গত জুলাই মাসের ২৭ তারিখে সাংসারিক বনিবনা না হওয়ায় বাবা নওসাদ আলী ও মা দিলারা খাতুনের মধ্যে তালাক হয়। তালাকের পর আমাকে (মেয়ে) দখলে নিতে বাবা ও মা এর মধ্যে চরম বাকবিতন্ডা হয়। কিন্তু আমি আমার বাবার সাথে থাকার কথা জানালে আমার উপর চরম অত্যাচার করে মা দিলারা খাতুন ও নানার পরিবার। এক পর্যায়ে আমাকে ব্যাপক মারধর করা হয়েছে। তারপরও আমাকে দখলে নিতে ব্যর্থ হলে আমার মা দিলারা খাতুন বাদী হয়ে গত ১২ আগষ্ট ২৩ তারিখে  রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।  সেই অভিযোগে বলা হয়েছে আমাকে অপহরন করেছে আমার বাবার পরিবার। যেটা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট  এবং উদ্দেশ্য প্রনোদিত।
বাবা ও মা এর মধ্যে তালাক হওয়ায় আমার মা, খালা, মামাতো ভাইবোন আমার বাবার থেকে একটি ফ্ল্যাট বাড়ি ও নগদ দশ লাখ টাকা দাবি করে।  আমি আমার বাবার সাথে থাকতে চাইলে তারা আমাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে এসময় বাড়ি হতে ৫০/৬০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা মূল্যের স্যামসাং এস ২২ আল্ট্রা মডেলের মোবাইল ফোন নিয়ে চলে যায় যা আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখলে পাওয়া যাবে।
ঘটনার পর থেকে আমার ও আমার বাবার পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমার মা এর পরিবার। যা অত্যন্ত নিন্দিনীয়। আমার বাবা ব্যবসার কাজে দেশের বাইরে থাকার কারনে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আমি আমার বাবার সাথে থাকতে চাই। ভবিষ্যতে আমার কোন শারীরিক ও মানসিক ক্ষতি সাধন হলে আমার মা, নানা ও চাচারা দায়ি থাকবেন। বাবা নওশাদ আলী কোন প্রকার দায়ী নয়। আমি আমার বাবার কাছেই নিরাপদ আছি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page