1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁওয়ে আশা সমিতির সহকারী ম্যানেজারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩১৩ জন পড়েছেন
34

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে আশা সমিতির সহকারী ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা সজল চৌধুরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার দুপুরে গড়েয়া ইউনিয়নের আশা সমিতির ২ নম্বর ব্রাঞ্চ শাখায় গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল চৌধুরী এমনি অভিযোগ করেন।

সজল চৌধুরী অভিযোগ করে বলেন, গত বছরের ২৫ আগস্ট গড়েয়া ইউনিয়নের আশা সমিতির ২ নম্বর ব্রাঞ্চ থেকে একবছর মেয়াদী হিসেবে পাঁচ লক্ষ টাকা ঋণ নেয়া হয়। এসময় ঐ শাখার সহকারী ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক আমার কাছে এক লক্ষ টাকা ধার বাবদ নেয়। পরে পঞ্চাশ হাজার টাকা ফেরত দিলেও অবশিষ্ট ৫০ হাজার টাকা ফেরত দেয়নি।

তিনি বলেন, এদিকে একবছর মেয়াদী ঋণ নিয়ে থাকলেও আশা সমিতির সহকারী ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক চাপ প্রয়োগ করে দশ মাসের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে বাধ্য করেন। আমি বাধ্য হয়ে দশ মাসের ভেতরেই ঋণের টাকা পরিশোধ করে দেই। কিন্তু ঐ সমিতিতে আমার জমা রাখা ফাঁকা চেক ফেরত দিতে টালবাহানা শুরু করেন সহকারী ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক ।

সজল চৌধুরী বলেন, আবু বক্কর ছিদ্দিকের কাছে পাওনা অবশিষ্ট ৫০ হাজার টাকা চাইলে তিনি জানায় এই টাকা তিনি লোন নিয়ে দেয়া বাবদ নিয়েছেন। এ নিয়ে তার সঙ্গে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে আমাকে ফাঁকা চেক ফেরত দিলেও আমার পাওনা ৫০ হাজার টাকা ফেরত দেয়নি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আশা সমিতির সহকারী ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, সজল চৌধুরী যে অভিযোগ করছেন সেটি সত্য নয়। তিনি আমাকে হয়রানী করতেই মিথ্যে অভিযোগ করেছেন আপনাদের কাছে।

আওয়ামী লীগ নেতা সজল চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমি প্রশাসনসহ আশা সমিতির উর্ধ্বতন পর্যায়ে অভিযোগ করব। আমি এর সঠিক বিচার চাই।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page