1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে শোক দিবসে স্বেচ্ছাসেবকলীগের শোক র‌্যালি ও খাদ্য বিতরণ

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৩১ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ঠাকুরগাঁওয়ে শোক র‌্যালি ও খাদ্য বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগ।

মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুলের শ্রদ্ধা জানান দলটির নেতারা। র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম সহ স্বেচ্ছাসেবকলীগের নেতারা বক্তব্য দেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,জাতীয় শোক দিবসে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বঙ্গবন্ধু আমাদের সবার মাঝেই বেঁচে আছেন। বঙ্গবন্ধু শুধু একটি নাম নন- তিনি ছিলেন, আছেন এবং তিনি থাকবেন। তিনি আমাদের অহংকার। আমাদের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন আজীবন। পরে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বপনের আয়োজনে সদর উপজেলার কালীতলা হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page