1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে কে.বি.এম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ জন পড়েছেন
72

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কে.বি.এম উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে এই ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ বঠিনা শাপলা উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের নির্মান কাজ সম্পন্ন করা হয়।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমরা কথা দিয়েছিলাম যে এই বিদ্যালয়ে নতুন ভবন দিবো, আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। আওয়ামী লীগ সরকার কথা দিয়ে সবসময় কথা রাখে। তার একটি উদাহরণ এটি। শিক্ষাখাতকে আরও ঢেলে সাজাতে আমরা বদ্ধ পরিকর।

কে.বি.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশানুল হক তুষার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী শিক্ষা প্রকৌশলী জয়ন্ত কুমার রায়, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক সচিন্দ্রনাথ বর্মনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page