1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

বাউবি তে সিএসই ৫ম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আবু নাঈম
  • সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৫ জন পড়েছেন
24

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ৫ম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ ২রা সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ৫ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শাওন এরিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জুগল কৃষ্ণ দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মামুনুর রশীদ, জনাব মশিউর রহমান, জনাব মাহমুদুল হাসান তুহিন এবং জনাব সম্রাট কুমার দেসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। অনুষ্ঠানে অতিথিরা একজন দক্ষ কম্পিউটার প্রকৌশলী হিসেবে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য বিদায়ী শিক্ষার্থীদের আহ্বান জানান। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে তাদের কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এলামনাই এসোসিয়েশন ও এমএসসি প্রোগ্রাম চালুর জন্য শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বিদায়ী শিক্ষার্থী ও আগত অতিথিরা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page