
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন,স্মার্ট বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই স্মার্ট বাংলাদেশ পেতে হলে আমাদেরকে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ পেতে যাচ্ছি। যার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যাতে বাস্তবায়ন হতে পারে সেজন্য আমাদের স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে কাজ করতে হবে। আজকে কি পরিমান উন্নয়ন করেছে এই আওয়ামী লীগ সরকার যা বলার মতো নয়। প্রতিটি স্থানে এই সরকারের উন্নয়নের ছোয়া আছে। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আবারো সামনের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামিম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।