1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁও জেলা পুলিশের কর্মকান্ড বিষয়ে আগস্ট মাসের প্রতিবেদন প্রকাশ

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৫ জন পড়েছেন
47

সুজন ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখ্যযোগ্য বিভিন্ন কর্মকান্ড বিষয়ে আগস্ট মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিবেদনে জানানো হয়, আগষ্ট মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে জেলা পুলিশের পক্ষ থেকে ১৯৩টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৮৯৩ টি মামলা দায়ের করা ছাড়াও ৩৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। হারানো ৮টি মোটরসাইকেল, ১টি অটো ও ২৭ জন ভিকটিম উদ্ধার করা হয়। ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ২৭৫ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১২৩ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ৪৪টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ৬৭টি উঠান বৈঠক, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ১ হাজার ৬৭টি এবং দিবা ও রাত্রি টহল ১ হাজার ৭২টি। ১ হাজার ৭১৯ টি পাসপোর্ট ভেরিফিকেশন, ২০৩ টি চাকুরী ভেরিফিকেশন ও ১৯১ টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়।

এছাড়াও ৪৬ টি আলামত নিস্পত্তি, ৪৬টি এনইআর, ৫৫টি পিএন্ডএ ও ২টি জেল প্যারেড অনুষ্ঠিত হয়। বিভিন্ন মামলায় ৩৬৮ জন আসামী গ্রেফতার ও ৯০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৩২ পিস ইয়াবা, ১ হাজার ৫১ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ১৩ বোতল বিদেশী মদ, ৪ কেজি ৯২৫ গ্রাম ও ২টি গাঁজার গাছ এবং ২০৬ বোতল ফেনসিডিল, ১ দশমিক ২৫০ লিটার তরল, হেরোইন ২৭ গ্রাম ও ১০৫ লিটার চোরাইমদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যোগাদানের পর ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ড ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে। এভাবেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে মাদকমুক্ত হবে ঠাকুরগাঁও জেলা এই প্রত্যাশা সকলের।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page