1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নিয়মিত ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা করছেন আ:লীগ নেতা ডাবলু

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ জন পড়েছেন

শফিকুল আলম ইমন, রাজশাহী : ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামুলক প্রচারপত্র বিতরণ করছেন আ:লীগ নেতা ডাবলু সরকার।

শনিবার (৯ সেপ্টেম্বর) ২য় দিনে নগরীর আরডিএ মার্কেট ও পার্শ্ববর্তী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এসময় নগরবাসীর উদ্দেশ্যে ডাবলু সরকার বলেন, আপনারা সবাই জানেন সারা দেশে ডেঙ্গু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু থেকে নিজের পরিবারকে বাঁচাতে হলে এখনই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে।

ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার বিস্তার রোধে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের সকলের বাড়ির আশেপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এসি ও রেফ্রিজারেটরের অবাঞ্ছিত পানি অপসারণ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরে সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ মজিবুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন সরকার, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খান, বোয়ালিয়া পশ্চিম থানা আওয়ামী লীগের নেতা মোঃআজিজুল ইসলাম (রাজু), শারীরিক শিক্ষা কলেজ কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম স্বাধীন, রাজশাহী মহানগর যুবলীগের সদস্য মোঃ মুরসালিন হক রাবু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবেদ আলী, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ, রাজু, শারাফাত প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page