
ঠাকুরগাঁও প্রতিনিধি: এদেশে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থাকে তখন দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুলর ইসলাম সুজন।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে
বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মন্ডপে শুভেচ্ছা বিনিময় কালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,দেশবাসীর মূল্যবান ভোটের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। তার সুফলও এদেশের মানুষ ভোগ করছেন। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে । নৌকাকে ভোট দিতে হবে। তাহলে দেশের মানুষ আরো সুফল ভোগ করতে পাড়বে। তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
আলোচনা শেষে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল বিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে ধর্মগর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান হস্তান্তর করেন আওয়ামী লীগ নেতা সুজন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সহ এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।