1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে বিএনপি-পুলিশের সংঘর্ষ, আটক ১

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৯০ জন পড়েছেন
22

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে এবং একজন বিএনপির কর্মীকে আটক করে। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে এ ঘটনা ঘটে।

হরতাল সমর্থনে রবিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। এসময় সাধারণ পাঠাগারের সামনে পুলিশ তাদের বাঁধা দেয়। এসয়ম বাঁধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সেসময় পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয় এবং মাহবুব নামে বিএনপির এক কর্মীকে পুলিশ আটক করে।

পরে আবারও বিএনপির নেতাকর্মীর একত্রিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানো গ্যাস (টিয়ারসেল) ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page