1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

দূর্গাপূজাকে কেন্দ্র করে সকলকে সজাগ থাকতে হবে- টিটো দত্ত

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৫২ জন পড়েছেন
25

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত যেন কোন ধরনের সংকট ও সহিংসতা তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটি’র সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,বিএনপি-জামায়াত মানুষের ওপর অত্যাচার-নির্যাতন যেমন চালানোর চেষ্টা করে,তেমনি তারা দেশের ভাবমূর্তিও নষ্ট করেন। এই অপশক্তিকে আমাদের সকলেরই রুখে দাঁড়াতে হবে। আমাদের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেড়া লাগাতে হবে। প্রতিটা মণ্ডুপে শৃঙ্খলা বজায় রাখতে হবে। সব সময় সজাগ থাকতে হবে যাতে করে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত আমাদের এই পূজাকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।

উক্ত সভায় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page