1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

রাজশাহীতে বিশ্ব মান দিবস পালন করলো বিএসটিআই

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ জন পড়েছেন
52

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে _মান” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মান দিবস পালিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই ) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ও আয়োজনে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএসটিআই রাজশাহীর অফিস প্রধান উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: শাফিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, রাজশাহী চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

উল্লেখ্য, ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৪তম বিশ্ব মান দিবস পালিত হলো। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো Shared Vision for a Better World – Standards for SDGs অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page