
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সর্বদা জনগণের পাশে থাকে এবং জনগণের সেবা করাই তার মূলমন্ত্র।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার রাতে “সবাই একপথে-শেখ হাসিনার সাথে” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আমাদের আওয়ামী লীগের নীতি হচ্ছে জনগণের দু:খ-কষ্টে তাদের পাশে দাঁড়ানো। বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করবে একমাত্র আওয়ামী লীগ দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পাড়বে। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে জনগনের প্রতি আহবান করেন আওয়ামী লীগ নেতা সুজন।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলায় ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ লক্ষ টাকার অনুদান দেয়া হয়েছে। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে চেক হস্তান্তর করা হয়।
এসময়,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিব উদ্দিন কাল্ঠু, সহ আওয়মী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।