1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নামে ভূয়া ফেসবুক পেইজ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের ব্যক্তিগত ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া কয়েকটি পেইজ খোলা হয়েছে। এতে বিব্রত সাংসদ রমেশ চন্দ্র সেন।

সোমবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসভবনে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বিব্রতের বিষয়টি জানিয়েছেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংসদ রমেশ চন্দ্র সেনের এপিএস নজরুল ইসলাম স্বপন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবীণ আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের ব্যক্তিগত ছবি ও নাম ব্যবহার করে ভূয়া কয়েকটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। এসব পেইজগুলোতে নানা ধারনের পোস্ট ছড়িয়ে সামাজিক ভাবে সাংসদ রমেশ চন্দ্র সেনের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল।

ঠাকুরগাঁও-১ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই, যেগুলো পেইজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এগুলো আমার নয়। আমার মনে হচ্ছে কোন কুচক্রি মহল সামাজিক ভাবে আমাকে হেয়-প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্যের ছবি ও নাম ব্যবহার করে ভূয়া পেইজ খোলার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page