1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

দেশের উন্নয়নে যারা শত্রু,তারাই শেখ হাসিনার শত্রু-মাজহারুল সুজন

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৯০ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন,আজকে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়,তারা ষড়যন্ত্র শুরু করেছে দেশের উন্নয়নের বিরুদ্ধেও। কারণ তারা দেশের উন্নয়ন দেখতে পারেনা। আর দেশের উন্নয়নে যারা শত্রু, তারাই শেখ হাসিনার শত্রু।

মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোড় ইউনিয়নে সরকারের উন্নয়ন বার্তা নিয়ে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মেট্রোরেল-পদ্মা সেতু হওয়ায় তাদের(বিএনপি) মাথা নষ্ট। কারন তারা জনগনের সুবিধা দেখতে পাড়েনা। তারা বুঝতে পাড়ছে শেখ হাসিনা যেভাবে জনগনের উন্নয়ন শুরু করেছে তাতে তাদের পক্ষে কেউ থাকবেনা। সেজন্য তারা এখন সরকার ও তার করা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ বিদ্যুৎ,রাস্তাঘাট,স্কুল-কলেজে ভবন,ভিজিএফ-ভিজিডি,বয়স্কভাতা-বিধবা-প্রতিবন্ধী ভাতা সব পাচ্ছে সাধারণ মানুষেরা।

তাই সরকারের এই উন্নয়ন ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

আলোচনা শেষে ওই ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান হস্তান্তর করেন সুজন।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকী,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইদ মাহাবুব,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিরা সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page