1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নিয়মনীতি তোয়াক্কা না করে গোপনে ম্যানেজিং কমিটি গঠন!

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৭২ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা শাপলা উচ্চ বিদ্যালয়ে নিয়মনীতি তোয়াক্কা না করে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ উঠেছে।

অভিভাবক, স্থানীয় ও বর্তমান সভাপতিকে না জানিয়ে মেয়াদ শেষ হওয়ার পূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপন আতাতের মাধ্যমে কোন সভা ছাড়াই একটি পকেট কমিটি গঠন করেন। এই কমিটি অনুমোদনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠিয়েছেন। এদিকে এ বিষয়টি জানাজানি হলে বর্তমান বিদ্যালয়ের সভাপতি ৩ নং আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

সরেজমিন বিদ্যালয়ে গেলে দেখা যায়, বিদ্যালয়ের বর্তমান সভাপতি, অভিভাবক ও স্থানীয়রা এসবের কারণ জানতে বিদ্যালয়ে জড়ো হয়েছেন। তারা এই পকেট কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষনার দাবি করেন।

অভিভাবক নন্দী কুমার বর্মন বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা। কিন্তু বর্তমান সভাপতি ও অভিভাবকদের কাউকে না জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালী কুমার বর্মন গোপনে আতাত করে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা অফিসে মনগড়া একটি কমিটি জমা দেন। যা নিন্দনীয়। আমরা এই কমিটি মানি না। এই মন গড়া কমিটি বিলুপ্ত চাই।

আরেক অভিভাবক ফারুক হোসেন বলেন, আমাদেরকে না জানিয়ে কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই কাজটি করলেন। ৩/৪ জন অভিভাবক সব আমাদের বাচ্চার কি পড়ে না স্কুলে তাহলে কমিটি হবে আমার কেন জানবো না। আমরা চাই সবার সম্মতিতে কমিটি হোক, এবং এই মনগড়া নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালী কুমার বর্মন বলেন, প্রিজাইডিং অফিসারের দিক নির্দেশনা মোতাবেক নতুন কমিটি করা হয়েছে। কোন অনিয়ম হয়নি। এছাড়াও আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পথ থেকে অব্যাহতি নিয়েছি।

বর্তমান সভাপতি সুব্রত কুমার বর্মন বলেন, নতুন কমিটি গঠন হয়েছে এটা আমি জানি না। গঠনতন্ত্র অনুযায়ী আমাকে না জানায় এই কমিটি কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করলেন এটা আমি জানতে চাই। যেহেতু আমার মেয়াদ ১৬ নভেম্বর পর্যন্ত আছে। অভিভাবকরা অনেকে আমার কাছে অভিযোগ করছেন তারা এই পকেট কমিটি মানেন না। বিষয়টি নিয়ে কি করা যায় আমরা দেখছি।

ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, বর্তমান বিধি মোতাবেক কমিটির মেয়াদ শেষ হবার এক মাস পূর্বে নির্বাচন করতে হয়। নির্বাচনী তফসিল প্রধান শিক্ষকের মাধ্যমে নোটিশ বোর্ডে টাঙানো এবং ক্লাশে ক্লাশে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষক তা করেছেন কিনা আমি জানিনা। যদি এই সব নিয়ম না পালন করেন তবে নতুন কমিটি বিলুপ্ত করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page