1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৯নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে কাচারী বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কালিদাস বর্মন এর সভাপতিত্বে ও নুর জামাল এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর আওয়ামী যুবলীগ সভাপতি,ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ।

গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জগেশ দেবনাথ, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম হেলাল, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাহারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক রশিদুল ইসলাম রশিদ, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ বলেন-উন্নয়ন মাতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরে ব্যাপক কাজ চলছে। যা অন্য কোনো সরকারের সময় হয়নি। আমরা ক্ষমতায় এসেছি দেশের উন্নয়ন করার জন্য। তারই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।

ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বড়গাঁও ইউনিয়ন যুবলীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও ৬ নং ওয়ার্ডের সভাপতি নির্মল দেবনাথ ও সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দেবনাথ কে দায়িত্ব দেয়া হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page