1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে সরকারের উন্নয়ন নিয়ে উঠান বৈঠক

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২২১ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্তমান সরকারের উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরে ঠাকুরগাঁওয়ে উঠান বৈঠক করেছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি।

শনিবার দুপুরে উপজেলার ভেলাপুকুর চামারডিঘী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে তিনি এ উঠান বৈঠক করেন। তিনি ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের মনোনয়ন প্রত্যাশী।

এসময় সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন,উন্নয়নশীল দেশ গড়তে হলে নৌকার কোন বিকল্প নেই। সামনে এখনো অনেক কাজ বাকি। আমরা মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দেশে পৌঁছাতে চাই। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষে যেতে পাড়বো। সাধারণ মানুষ উপকার পাবে।

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ভোট এলেই কিছু মানুষ এলাকায় আসবে,আপনাদের নানান ধরনের আশ্বাস দিবে। ভোট গেলেই এদের ৫ বছর খুঁজে পাবেন না। তাই বসন্তের কৌকিলদের থেকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন,আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতে আপনাদের পাশে থাকবো।

উঠান বৈঠকে ইউনিয়ন শ্রমিক লীগের প্রচার সম্পাদক বুদু আলী,ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ডা.সহরাব আলী সহ আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page