1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৩

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ জন পড়েছেন
55
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) দুপুর ১২টায় ভূল্লী-গড়েয়া সড়কের তুরুকপথা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (১৪) বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তিনি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহত তিনজন হলেন কুমারপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে সায়েম (১৪), কুমারপুর গ্রামের জাকেরুল ইসলামের ছেলে এমাজ আহাম্মেদ (১৪) আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক মোটরসাইকেলে নিয়ে বিদ্যালয়ের পরিক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে তুরুকপথা বাজার এলাকায় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মহাম্মদ, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page