1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ জন পড়েছেন
37

ঠাকুরগাঁও প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত রাখিব বর্ডার” এই মুলমন্ত্রকে সামনে রেখে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে উদ্ধারকৃত প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল, মদ, গাজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১১ প্রকার মাদক ধ্বংস করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ উপলক্ষে বৃহস্পতিবার ৫০ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরের মাঠে আলোচনা সভা ও মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি। এছাড়া ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল তানজীর আহম্মেদ আটককৃত মাদকদ্রব্যের পরিসংখ্যান তুলে ধরেন। সভায় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, বিজিবি সৈনিক, অসামরিক সদস্যবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বুলডোজার চালিয়ে ও পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৩ সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ হাজার ৭৭৭ বোতল ফেন্সিডিল, এক হাজার ৮২ বোতল বিদেশি মদ, ১২ কেজি গাঁজা, বাংলা মদ সাড়ে ৩ লিটার, ইয়াবা ট্যাবলেট ৩৭৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০ হাজার ৩৯৮ পিস সহ আরো কয়েক প্রকার মাদক।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page