1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৪ জন পড়েছেন
63

ঠাকুরগাঁও প্রতিনিধি : দুই কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সকালে (৬ নভেম্বর) ১১টার দিকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ শীষক প্রকল্পের আওতায় দুই কোটি ৭৪ লক্ষ ৬১ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন; আর এই উন্নয়নের ধারাবাহিকতায় আজ জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির ভবনের উদ্বোধন করা হলো। এভাবেই বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে বর্তমান সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশকে আমরা উন্নত রাষ্ট্র ও স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকুন।

জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page