1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মাঝি দারা

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৩২ জন পড়েছেন
21
পুঠিয়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারাকে বরণ করে নিয়েছে পুঠিয়া-দূর্গাপুরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নির্বাচনী আচারণবিধি ভঙ্গ যাতে না হয় সেজন্য ফুল গ্রহণ না করলেও উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার প্রবেশ মুখ গাওপাড়া ঢালান বাজারে রাজশাহী-৫ আসনের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা ঢাকা থেকে পৌছলে সেখানে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান আয়োজন করেন নেতাকর্মীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

গাওপাড়া ঢালান থেকে পুঠিয়া সদর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার দু’পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা। নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস আনন্দ ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীরা বলছেন এটি নৌকার গণজোয়ার।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতাকে নৌকার টিকেট দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাকে শুভেচ্ছা জানানোর জন্য দুপুর দুইটা থেকে ১৩ ইউনিয়ন ও দুই পৌরসভার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন।

নির্বাচনী আচারণবিধি ভঙ্গ হতে পারে সেজন্য ফুল না নিলেও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা সকল নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেছেন, হাত মিলিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, আমাদের নৌকার প্রার্থীর আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আমরা ভোটের মাঠে নেমেছি, থাকবো। বিজয় নিয়ে ঘরে ফিরবো। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা নৌকার ভোট যুদ্ধের অতন্ত্র প্রহরী। এসময়  আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page