1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৪১ জন পড়েছেন
59

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের  ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শুরুতে রাজশাহী মহানগর যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এরপর যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন রাজশাহী শহর যুবলীগের সাবেক সভাপতি এড. মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান বাদল, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি  আশরাফ হোসেন নবাব, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি মো. রমজান আলী  এবং সাবেক সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আওয়ামী লীগ অফিসে শেষ হয়। এসময় রাজশাহী মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
কর্মসূচি আয়োজনে ছিলেন সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাড: আহসান হাবীব রঞ্জু, হায়েস উদ্দিন মাসুম, সিরাজুল ইসলাম যাবু, মোঃ গোলাম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল রহমান রাজিব, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক সুজন শেখ, সহ সম্পাদক মির্জা রোমেল, সদস্য মোঃ শফিক, রাবু আসলাম, সোহাগ প্রমূখ ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page