1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হলো অভিধান

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ জন পড়েছেন
54
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহারের লক্ষ্যে আলোচনা সভায় কর্মকর্তাদের হাতে অভিধান তুলে দিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে তার অফিস কক্ষে শিক্ষা বোর্ডের শাখা প্রধানদের (১২টি শাখা) নিয়ে বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহারের লক্ষ্যে আলোচনা সভা করেন। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, উপ-পরিচালক(হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্য শাখা প্রধানরা।
এসময় শিক্ষা বোর্ড  চেয়ারম্যান বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, অভিধান: বাংলা থেকে ইংরেজি এবং অভিধান: ইংরেজি থেকে বাংলা বইগুলো শাখা প্রধানদের হাতে তুলে দেন।
তিনি বলেন, “এ বইসমূহ ঐতিহ্যবাহী শিক্ষা বোর্ডের ঐতিহ্য সমন্বত রাখার লক্ষ্যে বাংলা ভাষা পত্র লিখনে ও দাপ্তরিক কর্মকান্ড পরিচালনায় যথাযথ ভূমিকা রাখবে। সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা বিস্তারে রাজশাহী শিক্ষা বোর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলেও তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন।”

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page