1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

২৯ তম রাজশাহী ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ জন পড়েছেন
33
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: ২৯ তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব ১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে  বালিকা এককে ভারতের আরাধিয়া ভারমা ৬-৩, ৬-১ সেটে স্বদেশী  এঞ্জেল প্যাটেলকে  পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
বালিকা দ্বৈতে ভারতের  সেই জানি ব্যানার্জি ও পল উপাধায়া ৭-৫, ৭-৬ সেটে শ্রীলংকার ধেনেথা ও নেপালের সুনীরাদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও বালক এককে  দক্ষিণ কোরিয়ার জুহুন স্বদেশী ডং হেয়ন এর কাছে পরাজিত হয়েছে। বালক দ্বৈতে ভারতের নাইষিক ও থাইল্যান্ডের  পাব্র পুছ ৬-৩,৬-১সেটে  দক্ষিণ কোরিয়ার জুন হিয়ক স্বদেশী  জিসুন লিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানে  বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহীর  বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে  রাজশাহী ডিআইজি আনিসুর রহমান, টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ডাক্তার রওশন আলী,  সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু, যুগ্ন সম্পাদক কায়সান আহমেদ প্রমুখে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page