1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন জাসদ নেতা শিবলী

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ জন পড়েছেন

রাজশাহী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি রাজশাহী কলেজের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিন টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, আশরাফুল ওমর দুলাল,মহানগর জাসদের সদস্য গোলাম হায়দার পিকুল,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহর হোসেন রনি,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা,আল আমিন প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন, এ আসনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

আব্দুল্লাহ আল মাসুদ শিবলী আরও বলেন,এরই মধ্যে তাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে- তা প্রতিহত করার জন্য জাসদ যেমন রাজপথে আছে,ঠিক তেমন সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে,তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনি যে প্রক্রিয়া তার মধ্যেও আছে।

উল্লেখ্য,নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page