1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে কলেজ বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ জন পড়েছেন
52

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে আম বাগান থেকে রোমান (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সকাল সাড়ে দশটার সময় রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে আম বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু রুহিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশকে উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা যায় নিহত রোমান ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের সুলতান আলম( ন্যাকা) এর ছেলে।

নিহত রোমান এর পরিবার সূত্রে জানা যায়, রোমান একটা দোকানে কাজ করত আজও সকাল ৯ টায় সময় দোকানে যায়। সকাল ১০ টায় লোকজন খবর দেন রোমান রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে আম বাগানে গলায় ফাঁস দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে একটি মরদেহ ঝুলন্ত দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন।খবর পেয়ে আমি রুহিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থল থেকে রোমান নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফানুল ইসলাম মন্ডল বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবুর মাধ্যমে একটি খবর আসে রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে আম বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তিনি আরও বলেন রুহিয়া থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং মৃত্যুর বিষয় অধিকতর জানার জন্য লাশকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহালের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page