1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাত আবারও আটক

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ জন পড়েছেন
18

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাতকে (৩২) আটক করেছে কাশিয়াডাংগা থানা পুলিশ। (মামলা নং ২০) আটক ইয়াসিন আরাফাত কাশিয়াডাংগা থানা এলাকার কোর্ট হড়গ্রাম কলেজ পাড়ার রায়হানের ছেলে।
১৭ ডিসেম্বর (রোববার) দুপুর ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়া জনৈক মোঃ নাসিরুল এর বাড়ির সামন থেকে তাকে আটক করেন পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, বোয়ালিয়া থানাধীন হেঁতেম খাঁ কাদিরগঞ্জ (বর্তমান ঠিকানা মোল্লাপাড়া) এলাকার আশিকের স্ত্রী ফারজানা (২০) কে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় ছিনতাইকারী আরাফাত। এ ঘটনায় ছিনতাইকারীকে সনাক্ত করে কাশিয়াডাংগা থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে আরাফাতকে আটক করেন। বাদী ফারজানার মামলায় তাকে আটক দেখানো হয়। ছিনতাইকারী আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন ও ছিনতাইয়ের প্রায় ডজনখানেক মামলা রয়েছে। গত ১৬ ডিসেম্বর বিকাল ৫ টায় ফারজানা নামে ওই নারীকে ছুরিকাঘাত করে মোবাইল ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় আরাফাত। পরে ১৭ ডিসেম্বর তাকে পুলিশ আটক করেন। আটকের পর ছিনতাই করা মোবাইল ও এনআইডি কার্ড উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ এমরান বলেন, আরাফাত নামে একজন কুখ্যাত ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page