1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

রাজশাহী শিক্ষা বোর্ডে মহান বিজয় দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ জন পড়েছেন
26

রাজশাহী প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে অবস্থিত শহিদ বেদিতে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রমের শুরু হয়।

এরপর শনিবার সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সকাল ১০টা ১৫ মিনিটে শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এনামুল হকের সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আন্তঃশিক্ষা বোর্ডে কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবু দারদা খান, সিনিয়র সিস্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, সচিব মো. হুমায়ূন কবীর, কলেজ পরিদর্শক মো. এনামুল হক।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজম।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম তাঁর বক্তব্যে বলেন- “এই দিনটি আমাদের জন্য গর্বের, গৌরবের, আনন্দের ও প্রাপ্তির।তিনি দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে প্রতিহত করে অর্জিত বিজয় সুনিশ্চিত করার আহবান জানান।

তিনি বলেন,এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের স্ব স্ব কর্মস্থলে স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলো হাতে দাঁড়িয়ে আছেন, আমরা তাঁর সহযাত্রী হয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাবো।তিনি মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।”

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আত্মদানকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন শিক্ষা বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মো: রহমাতুল্লাহ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page