1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার অফিসে হামলা, আহত-২০

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ জন পড়েছেন
20

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকা প্রার্থীর প্রচারণা অফিসে হামলার ঘটনায় দু পক্ষের অন্তত ২০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে তাঁর কর্মী সমর্থকরা এই হামলা চালায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

৩১ ডিসেম্বর (রোববার) বিকাল ৫ টায় মাদারিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীগঞ্জ বাজারে নৌকার প্রচারণা অফিসে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও তার সমর্থকরা হামলা করে। এসময় দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ইঞ্জিনিয়ার এনামুল হক নির্দেশনা দিচ্ছেন হামলায়।

গনীপুর ইউনিয়ন নৌকার প্রচারণা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক বাবু জানান, তারা মাদারিগঞ্জ বাজারের প্রচারণা অফিসে বসে ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী এনামুল হক তার সমর্থকদের নিয়ে মাদারিগঞ্জ বাজারে প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ করেই এনামুল হক ও তার সমর্থকরা প্রচারণা অফিসে হামলা করেন। এসময় তারা লাটিসোটা, রড, হকি ইট পার্টকেল ছোঁড়েন। প্রতিপক্ষকে দমন করতে তাঁরা প্রতিরোধ তৈরি করেন তাঁরা। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের নির্বাচনী অফিসসহ ১৫ জন আহত হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page