1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো দৃশ্যমান -রমেশ চন্দ্র সেন

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যা কথা দেয় তাই করে। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন হয়েছে। আমাদের উন্নয়নগুলো দৃশ্যমান। তাই আসুন দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেই।

শনিবার বিকেলে (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার মার্কার বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। তারা দেশের জনগণের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখুন আওয়ামী লীগ সরকারে দেশের জন্য কি করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই দেশের উন্নয়ন। আওয়ামী লীগ মানেই দেশের মানুষের শান্তি। এক কথায় এই দেশে বারংবার আওয়ামী লীগ সরকার দরকার। তাহলেই দেশের উন্নয়ন ও দেশ হবে স্মার্ট বাংলাদেশ।

রমেশ চন্দ্র সেন বলেন, আজকের এই জনসভা থেকে সকলের কাছে নৌকা মার্কা ভোট চাই। আমাদেরকে সেবা করার সুযোগ দিবেন; আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের চাওয়া-পাওয়ার থেকে বেশি উন্নয়ন করব।

আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শচীন্দ্র নাথ রায়ের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ.ফ.ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশনুল হক তুষার, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো সহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page