1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের শীতবস্ত্র বিতরণ

মোঃ সুজন আলী
  • সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৫০ জন পড়েছেন
31

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে সবাইকে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের উদার ও বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (১৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ১ হাজার ৫শত মানুষের মধ্যে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি আরোও বলেন, বাংলাদেশ একটি সহনশীল দেশ। যে কোন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে জানে। ইতিমধ্যেই দেশটি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব মানচিত্রে একটি গর্বের জায়গা করে নিয়েছে। বাংলাদেশ একটি উন্নত দেশ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমাদের এই অগ্রযাত্রায় কেউ পেছনে থাকবে না। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার নিজ জন্মস্থান ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করেছি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বিত্তবানদের উদ্দেশে বলেন, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় উত্তরাঞ্চলে শীতকাল একটি কঠিন সময়। সেখানে অসহায়, দরিদ্র নারী, পুরুষ, শিশু এবং পরিবারের পাশে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে পারেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন।’

কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সহধর্মীনি শারমিন আক্তার, জেলা আওয়ামীলীগের সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী, যুবলীগ নেতা রাসেল চৌধুরী প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page