1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩জন নিহত

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৭৬ জন পড়েছেন
48

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে একটি হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয়দের অভিযোগ এর আগেও এই মিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। দ্রæত সময়ে মিলটি বন্ধের দাবি তাদের। আর প্রশাসন বলছেন তদন্ত করে নেয়া হবে ব্যবস্থা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়ায় বাসার সামনে বসে রোদ পোহাচ্ছিলেন ওই গ্রামরে বাসিন্দা সাগর দাসের স্ত্রী দীপ্তি রাণী(৪৫) তার মেয়ে পূজা দাস(১১) ও তার ভাইয়ের ছেলে পলক দাস(১২)।

অপরদিকে স্থানীয় সাইদুরের মিলে ধান সিদ্ধ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করেই বিস্ফোরণ হয় মিলের বয়লারটি। এসময় টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে সাগর দাসের বাসার সামনের আঙ্গিনায়। এতে ঘটনাস্থলে মারা যায় তার স্ত্রী মেয়ে সহ ভাইয়ের ছেলে। মূহুর্তেই শোকের মাতম ছেয়ে পড়ে পুরো এলাকায়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক,অতিরিক্ত পুলিশ সুপার সহ উপজেলা নির্বাহী অফিসার। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ^াস দিলেন তারা।

তবে অভিযুক্ত সেই মিল মালিক পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page