1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

প্রচারণার শেষ দিনে পুঠিয়া পৌরসভার ধনঞ্জয়পাড়ায় নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৯৩ জন পড়েছেন
23

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুঠিয়া ও দূর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের হাটে,ঘাটে,মাঠে প্রচারণার সময় কৃষক, শ্রমিক, জনতা ও ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নৌকার ভোট চেয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের নৌকার প্রার্থী রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। তাদের কাছে তুলে ধরেছেন দেশের চলমান উন্নয়ন চিত্র, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারও বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন তিনি। প্রচারণার শেষ দিনে আজ পুঠিয়া পৌরসভার ধনঞ্জয়পাড়ায় তিনি গণসংযোগ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পুঠিয়া পৌরসভা একালার ধনঞ্জয়পাড়ায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।

সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন।

নৌকার প্রার্থী দারা সকল ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন। বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে পুঠিয়া-দূর্গাপুর বাসীর সেবা করার সুযোগ দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন।

এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা সাবেক সাধারণ আব্দুল মালেক,আ: লীগ নেতা রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page