
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ দিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের নতুন সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার রাতে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে দলীয় অসুস্থ কর্মীদের সাথে দেখা করতে গিয়ে এমনি ধন্যবাদ দেন তিনি। নিজ এলাকায় নতুন এমপির আগমনের কথা শুনে তাকে এক ঝলক দেখতে ছুটে আসেন ওই এলাকার জনগন।
এসময় তিনি নেতাকর্মী সহ সাধারণ জনগনকে নির্বাচনে নৌকার পক্ষে থাকার জন্য সেই সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার জন্য ধন্যবাদ জানান।
এমপি সুজন বলেন,বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বিশ্বের বুকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তর হবে।