1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

সকাল ৮:১০ মিনিটে ভোট প্রদান করলেন আব্দুল ওয়াদুদ দারা  

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২১৬ জন পড়েছেন

সকাল ৮:১০ মিনিটে ভোট প্রদান করলেন আব্দুল ওয়াদুদ দারা

 

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী সকাল ৮ টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ সৈয়দ করম আলী শাহ্ (র:) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৭ টায় এসে দেখা যায় গ্রামের ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করেন। সকাল ৮ টা বাজতে বাজতে ভিড় বাড়তে শুরু করে। ভোট শুরু হয় সকাল আটটায়।

এই কেন্দ্রে সকাল ৮টা ১০ মিনিটে ভোট প্রদান করেনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। এসময় তাঁর সহধর্মিণীও একই কেন্দ্রে ভোট প্রদান করেন।

এই কেন্দ্রের সহপ্রিজাইডিং অফিসার মো: ইমরান হক জানালেন, কোন রকম অসুবিধা ছাড়াই সঠিক সময়ে ভোট গ্রহন শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে শৃঙ্খলিতভাবে ভোটাররা তাদের ভোট দিতে শুরু করেছেন৷ সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। মোট পাঁচটি বুথে ১৮৫৮ জন ভোটার এখানে ভোট প্রদান করবেন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার ১২৩৯ এবং পুরুষ ভোটার রয়েছেন ৬১৯ জন।

এখবর লেখা পর্যন্ত কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page