1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

তীব্র শীত উপেক্ষা করে এমপি দারা’র গণসংবর্ধনায় লাখো জনতা

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ জন পড়েছেন
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় তৃতীয়বারের মত রাজশাহী-৫ আসনে নির্বাচিত সংসদ সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আব্দুল ওয়াদুদ দারা’র বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ গণসংবর্ধনায় লাখো জনতার ভালবাসায় সিক্ত হন আব্দুল ওয়াদুদ দারা। এর আগে গাঁওপাড়া ঢালান থেকে বিপুল পরিমান নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনার মাধ্যমে পিএন স্কুল মাঠের মঞ্চে নিয়ে আসেন।
সংবর্ধণা অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার,স্বাচিপ জেলা সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থবিষয়ক সম্পাদক ডা: চিন্ময় কান্তি দাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক,আ: লীগ নেতা  রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ  সহ  পুঠিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল পরিমান সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত তিনবারের এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, আপনাদের ভালবাসায় আমি অভিভূত, আবেগ আপ্লুত। আপনাদের কাছে আবারও ঋনী হয়ে গেলাম আমি। ইনশাআল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুঠিয়া-দূর্গাপুরের উন্নয়নের মাধ্যমেই এ ভালবাসার প্রতিদান দেব।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারনেই বাংলাদেশের মানুষ তাঁকে ভালবেসে পঞ্চমবারের মত দেশের দায়িত্ব তুলে দিয়েছেন, বানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব আরও উন্নয়নের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের দিকে।
জননেতা আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চেয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আমার দেয়া ওয়াদা পুরণ করবো।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page