1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে মুক্তিপণ দাবি করে গভীর রাত পর্যন্ত নির্যাতন, আটক ৩

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২১৪ জন পড়েছেন

সুজন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার সরকার পাড়া এলাকায় অপহরণ করে মুক্তিপন দাবির করে গভীর রাত পর্যন্ত নির্যাতনের অভিযোগে ৩ জন কে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জানুয়ারি) গভীর রাতে ওই ভুক্তোভোগী পরিবার সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, শহরের সরকার পাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে মোঃ বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩), ও আঃ মালেকের ছেলে মাসুদ (২২) অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ (২০)। এই ঘটনার মুরাদ এখনো পলাতক রয়েছে। ভুক্তোভোগী মোঃ সোহরাওয়ার্দী (৫৮) পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিসমত বাগদহ গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় ভাড়ায় থাকেন।

ভুক্তোভোগী সোহরাওয়ার্দীর জানান, তার ছেলে স্থানীয় তার কয়েকজন বন্ধুর সাথে কোচিং এ যায়। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও ছেলে ফিরে না। এ সময় তার বাবা ছেলের ফোনে অনেকবার ফোন দিয়েও মোবাইল ফোনটি বন্ধ পায়। পরবর্তী রাত একটার সময় তিনি জানতে পারে তার ছেলে ও তার সহপাঠীদের অপহরণ করা হয়েছে এবং তার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ছেলে ও তার বন্ধুদের কাছে থাকা ১ হাজার ৮১০ টাকা আদায় করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানার মামলা একটি মামলা হয়েছে যার মামলা নং-৩৬। তিনজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page