1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

সংস্কৃতি বিপন্ন হলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে: হাসিব পান্না

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৬৫ জন পড়েছেন
26
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ আয়োজিত দেশব্যাপী অনলাইন নৃত্য প্রতিযোগিতা-২৩ এর পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্না তাঁর বক্তব্যে এ কথা বলেছেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা নৃত্য গুরু হাসিব পান্না তাঁর বক্তব্যে বলেন, একটি দেশ ও জাতির পরিচয় নির্ভর করে তার সংস্কৃতির ওপরে। সংস্কৃতি বিপন্ন হলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। যে সংস্কৃতিকে রক্ষার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন। সেই স্বাধীন বাংলাদেশে আজ স্বদেশী সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি অপসংস্কৃতির আক্রমনে বিপর্যস্ত। এই অপসংস্কৃতিকে বিনাশ করে স্বদেশী সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে সকলকে একাত্ব ঘোষণার আহবান জানাচ্ছি।
প্রধান অতিথি ফেরদৌস আহমেদ প্রধান বক্তা নৃত্য গুরু হাসিব পান্নার বক্তব্যের সাথে একমত পোষণ করে বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের উদ্যোগকে সাধুবাদ জানান এবং লোক সংস্কৃতি সংসদের সাথে থাকার ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ফেরদৌস আহমেদ। বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের উপদেষ্টা ফিরোজা চৌধুরী (নূতন)”র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী অঞ্জনা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের সহ-সভাপতি কামাল উদ্দিন খান। এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্না।
প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলার নৃত্য শিল্পীরা ক, খ ও গ শাখায় বয়স ভিত্তিক শ্রেণিবিন্যাসে অংশগ্রহণ করেন। পুুরস্কার বিতরণী অনষ্ঠানে বিজয়ী শিল্পীরা অংশগ্রহণ করেন এবং অতিথিদের হাত থেকে তাদের পুরস্কার গ্রহন করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page