1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য,নাগরপুরে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

মাসুদ রানা, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
  • সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২১৯ জন পড়েছেন

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, সমন্বিত উদ্যোগে এদেশের বাজার ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনা হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথমেই ছিল দ্রব্য মূল্যকে যৌক্তিক পর্যায়ে নিয়ন্ত্রনে রাখা। আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। গতকাল শনিবার দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরপুরের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত এক নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বানিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন,টিসিবি কার্ডের মাধ্যমে আসন্ন রমজান মাসে এক কোটি পরিবারকে খাদ্য পণ্য সরবরাহ করা হবে। ওই পরিবারের সকল সদস্য এই সুবিধা ভোগ করবে,শুধু রমজান মাসেই নয়, বছরের বার মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবারহ করা হবে। পণ্যের সরবারহ যদি পর্যাপ্ত থাকে, তবে কোন সিন্ডিকেট খাদ্যপণ্য মজুদ করতে পারবে না। এ বিষয়ে পণ্য সরবাহকারীদের সাথে আমাদের একাধিক বৈঠকে কথা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল,সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যার মুজিবুল ইসলাম পান্না,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.রোকনুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আনিসুর রহমান আনিস,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমূখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page